বল টেম্পারিংয়ের দায়ে নয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে গেল নভেম্বরে মাঠে ফিরেছেন তিনি। বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে খেলেছেন বেশক’টি ম্যাচ। পারফরমেন্সে উজ্জ্বলও ছিলেন ক্যামেরন ব্যানক্রফট। টি-টোয়েন্টি শেষে এবার প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেন তিনি। সিডনিতে শেফিল্ড শিল্ডের এক ম্যাচে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ১৩৮ রানের নান্দনিক ইনিংস খেলেন ব্যানক্রফট। ফলে ২৭৯ রানের সংগ্রহ পায় তার দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। এক প্রান্ত আগলে দলের ইনিংস শেষে অপরাজিত থাকেন ব্যানক্রফট। গেল মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐসময়কার অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে মিলে বল টেম্পারিং করেন ব্যানক্রফট। নিজের নয় মাসের নিষেধাজ্ঞা পেলেও, এক বছরের জন্য নিষিদ্ধ হন স্মিথ ও ওয়ার্নার।