আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক এবং সন্ত্রাস রুখতে বগুড়ায় বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। অভিযান শুরুর ১২ ঘণ্টায় পলাতক আসামি ও মাদক বিক্রির সাথে জড়িত নারীসহ গ্রেফতার হয়েছেন ১১২ জন ।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি) উজ্জ্বল কুমার রায় জানান, পুলিশ সুপারের নির্দেশে মঙ্গলবার দিবাগত রাত ১০ টা থেকে জেলার ১২ টি থানা এলাকায় বিশেষ অভিযান শুরু হয়েছে ।
এই অভিযানে বুধবার সকাল ১০টা পর্যন্ত নারী মাদক বিক্রেতাসহ ১১২ জনকে গ্র্রেফতার করা হয়েছে । একই সময়ে শাজাহানপুর উপজেলার ফুলদীঘি মধ্যপাড়ার নায়েব আলী (৩৮) নামে এক যুবকের কাছ থেকে একটি বিদেশি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ (৭.৬৫) বোরের বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়
এএসপি উজ্জ্বল কুমার আরও জানান, জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে ।