শাবির শিক্ষক লাঞ্ছিত করার ৪ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

 
 
 
 
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মিরাজুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৪ ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার প্রশাসনিক সভায় তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা হলেন— বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরিফুল হক সনি, সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নজরুল ইসলাম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খলিলুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় জানান— সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করায় এই ৪ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া, অভিযুক্তদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নিতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।