মুন্সীগঞ্জে পানিতে ডুবে নানী-নাতনীর মৃত্যু

 
 
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পানিতে ডুবে নানী রুবেদা খাতুন (৭০) ও নাতনী সুরাইয়া আক্তরের (৭) মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার গনাইসার গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুরুজ আলম বিপ্লব জানান, উপজেলার নগরকান্দি গ্রাম থেকে পাশ্ববর্তী গনাইসার গ্রামে মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে সুরাইয়া। খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে সে পড়ে যায়। পরে নাতনী সুরাইয়া আক্তারকে বাঁচাতে গিয়ে নানী রুবেদা পানিতে ঝাপ দেন। এ সময় রুবেদা নিজ কাপড়েরর সাথে পেচিয়ে পানিতে তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।
টঙ্গীবাড়ি থানার ডিউটি অফিসার এ এসঅই মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।