প্রথম বিভাগ হ্যান্ডবল

প্রথম হ্যান্ডবল লিগে মনসুর স্পোর্টিং ক্লাব, ফ্লেইম বয়েজ ক্লাব, নিজ নিজ খেলা জিতেছে। গতকাল হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম বিভাগ পুরুষ হ্যান্ডবলে মনসুর স্পোর্টিং ২২-১০ গোলে সতীর্থ ক্লাবকে হারায়। ফ্লেইম বয়েজ ক্লাব ৩৫-১৩ গোলে পূর্বাচল পরিষদকে হারায়। শনিবার অনুষ্ঠিত খেলায় স্টার স্পোর্টস ২৬-১৬ গোলে পূর্বাচল পরিষদকে হারিয়েছিল।