জাতীয় সাঁতার প্রতিযোগিতায় তৃতীয় দিনে ৩টি রেকর্ড

জাতীয় সাঁতারের তৃতীয় দিন ছিল বুধবার। এ দিনে তিনটি জাতীয় রেকর্ড হয়েছে। গোপালগঞ্জের সুইমিং পুলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সবগুলো রেকর্ড করেছে মেয়েরা।

৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৩৪ দশমিক ৮৫ সেকেন্ড সময় নিয়ে একটি রেকর্ড গড়েন শিলা। আগের জাতীয় রেকর্ডটি ছিল ডলি আক্তারের। তিনি ২০১০ সালে ৩৫ দশমিক ২১ সেকেন্ডে রেকর্ডটি গড়েছিলেন।
৫০ মিটার বাটারফ্লাইয়ে রেকর্ড গড়েন নৌবাহিনীর নাজমা খাতুন। রেকর্ডটি গড়তে ৩১ দশমিক ৭৩ সেকেন্ড সময় নেন তিনি। আগের রেকর্ডটি ছিল পাপিয়া আক্তারের। ২০১৩ সালে ওই রেকর্ডটি গড়েছিলেন পাপিয়া।
২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ১০ মিনিট ২ দশমিক ৩ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েন নৌবাহিনীর নাজমা খাতুন, সোনিয়া আক্তার, মাহফুজা খাতুন ও লিমা আক্তার। আগের রেকর্ডটি ছিল ২০০৮ সালে গড়া, সময় ছিল ১০ মিনিট ১৫ দশমিক ৬৩ সেকেন্ডে। রেকর্ডটি গড়েছিল বিকেএসপির সাতারু দল।