ট্রেনের নিচে পড়ে ১ বৃদ্ধ নিহত

বুধবার সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মহেশপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. জালাল মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ-ভৈরব রেলপথ দিয়ে ভৈরবগামী একটি ট্রেন মহেশপুর এলাকা অতিক্রম করার সময় জালাল মিয়া হঠাৎ করে রেললাইনে উঠে গেলে তিনি কাটা পড়েন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান বলেন, জিআরপি থানা থেকে পুলিশ এসে জালালের মৃতদেহটি নিয়ে গেছে। এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে জালাল মিয়া মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।