ব্রাহ্মণবাড়িয়ার একটি ক্লিনিকে মঙ্গলবার সন্ধ্যায় শারমীন আক্তার (২০) নামে এক প্রসূতি মা একসঙ্গে চার শিশুর জন্ম দিয়েছেন। শিশুদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে। শিশুদের নাম রাখা হয়েছে জয়, বিজয়, মুক্তি ও স্বাধীন। তাদের ইনকিউবেটরে রাখা হয়েছে। প্রসূতি মা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া গ্রামের ফজলুল হকের মেয়ে। শিশুদের বাবা সৌদিপ্রবাসী।