মাগুরার শ্রীপুরে ঘরের দেয়াল ধসে একই পরিবারের দুইজন মারা গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দাইরপোল গ্রামে এই ঘটনা ঘটে।
তারা হলেন- লাভলী বেগম (৪৮) ও তার বড় ভাসুর নিহত সিরাজ খান (৬২)।
নিহতের পরিবার জানিয়েছে, দাইরপোল গ্রামের নুরুল খানের স্ত্রী লাভলী সকালে তাদের বসবাসের পুরাতন পাকা ঘরের পাশেই উঠানে রান্না করছিলেন। একই সময় তার বড় ভাসুর সিরাজ পাশে বসে কথা বলছিলেন। এসময় দেয়াল ধসে তারা নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই লাভলী মারা যান। সিরাজকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।