ঝিনাইদহ শহরের পাগলাকানাই কোটপাড়া এলাকা থেকে নয়টি হাতবোমা উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার ভোর রাতে এগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর কুদরত-ই-খুদা জানান, পাগলাকানাই এলাকায় কয়েকজন সন্ত্রাসী গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে জনৈক খলিলুর রহমানের বাড়ির পাশের রাস্তার ধারে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুইটি ব্যাগের ভেতর থেকে নয়টি হাতবোমা উদ্ধার করা হয়। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সন্ত্রাসীরা এগুলো এখানে রেখেছিল বলে জানান র্যাব কর্মকর্তা।