গাজীপুরের পুবাইল রেল স্টেশন থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ২০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। এরা হলেন- পূবাইল হরিবাড়ির টেক এলাকার আবু জাফর মিয়ার ছেলে মামুন মিয়া (৩৪) ও পার্শ্ববর্তী সাপমারা গ্রামের মতিউর রহমানের ছেলে নাদিম (৩০)।
পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই একরামুল হক জানান, বুধবার মধ্যরাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পূবাইল রেল স্টেশন সংলগ্ন বাজারে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুইজনের দেহ তল্লাশি করে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ২০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে জয়দেবপুর থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।