টেকনাফে ১১ হাজার ইয়াবাসহ আটক ১

 
কক্সবাজারের টেকনাফে পুলিশে অভিযান চালিয়ে ১১ হাজার ইয়াবাসহ মো. রফিক (১৮) নামে এক গাড়ি চালককে আটক করেছে মডেল থানার পুলিশ। এ সময় তার গাড়িটি জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে ইয়াবা ও গাড়িসহ চালককে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেনের  নেতৃত্বে এক দল পুলিশ পৌরসভার নাইট্যংপাড়ার এলাকায় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী (ম্যাজিক) গাড়িতে তল্লাশি চালায়। এ সময় ১১ হাজার ইয়াবা উদ্ধার করা হয় । এসময় চালক চালক মো. রফিককে আটক করা হয়। সে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল জলিলের ছেলে।
ওসি মো. মোক্তার হোসেনে জানান, আটক ব্যক্তির বিরোদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।