কিরণগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী’র (বিএসএফ) গুলিতে সোলেমান আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবির অধিনায়ক আবু জাফর জানান, শুক্রবার ভোর পাঁচটার দিকে কিরণগঞ্জ সীমান্তের জমীনপুরে ১৭৯ নং সীমান্ত পিলারের কাছে বিএসএফ’র ছুড়া গুলিতে সোলেমান আলী নিহত হন। সোলেমান আলী জমিনপুর এলাকার এজাজুল হকের ছেলে। এ ঘটনায় বিএএসএফ’র কাছে বিজিবি প্রতিবাদ পত্র পাঠাবে।