সিলেটে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

 
 
 
সিলেটের কোম্পানীগঞ্জে আব্দুল আলী (৪২) নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাটাখাল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আলী উপজেলার মৃত সোনাহর আলীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, আব্দুল আলী ইঞ্জিন চালিত নৌকাযোগে কাটাখাল নামক স্থানে নেমে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে ওত্ পেতে থাকা ১৪/১৫ জনের একটি সন্ত্রাসী দল তার উপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে ফেলে যায়। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী  মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার দাবি, কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায় আব্দুল আলীর প্রতিপক্ষ যুবলীগ নেতা শামীম গ্রুপের সন্ত্রাসীরা তাকে খুন করেছে।

এ ঘটনায় উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।