ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ খুনের ঘটনায় আরেক গৃহকর্মী গ্রেফতার

ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন খুনের ঘটনায় আরেকজন গৃহকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত এ গৃহকর্মীর নাম রেশমা। গতকাল রবিবার বিকালে মিরপুর ১৩ নম্বর সেক্টরের নতুনবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্র জানায়, গত ১০ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী পারভীন। এরপর থেকে ওই বাসার দুই গৃহকর্মী পলাতক ছিল। ১১ ফেব্রুয়ারি বাসার দুই গৃহকর্মী রেশমা ও স্বপ্নাকে আসামি করে নিউমার্কেট থানায় মামলা করেন মাহফুজার স্বামী ইসমত কাদির গামা। ১৪ ফেব্রুয়ারি গৃহকর্মী স্বপ্না ও গৃহকর্মী সরবরাহকারী রুনু ওরফে রাকিবের মাকে গ্রেফতার করে পুলিশ।