সাতকানিয়ায় জামায়াত ক্যাডার গ্রেপ্তার

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট নিউমার্কেট এলাকা থেকে মো. নেজাম উদ্দিন (৩৩) নামের এক জামায়াত ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেজাম সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের পূর্ব আফজলনগর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। পুলিশ জানায়, নেজাম জামায়াতের একজন চিহ্নিত ক্যাডার। তাঁর বিরুদ্ধে সাতকানিয়া থানায় দুটি মামলা রয়েছে।