শৌচাগারে রোগীর ঝুলন্ত লাশ, চারজন বরখাস্ত

শুক্রবার সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগার থেকে পুলিশ সামসুদ্দিন সওদাগর (৭৫) নামের এক রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সামসুদ্দিন ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন।
এ ঘটনার পর দায়িত্বে অবহেলার জন্য হাসপাতালের চারজন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত এবং ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।