ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্র। মৌলভীবাজারের কুলাউড়ায় শুক্রবার এই ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল ২৪ অক্টোবর শুক্রবার দুপুরে মাছুম আহমদ (১৫) জুম্মার নামাজ পড়ে বাড়িতে যায় এবং তার বন্ধু বান্ধবের উদ্দেশ্যে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে, সে আত্মহত্যা করবে। তার বন্ধুরা ফেসবুকে স্ট্যাটাসটি দেখে তাক্ষৎণিক মাছুমের বাড়িতে বিষয়টি জানালে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে বাড়ির পাশের বাগানের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দেখতে পায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাছুম উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের কানিকিয়ারি গ্রামের ঠিকাদার মোক্তার হোসেনের ছেলে ও স্থানীয় আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।