জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সদর উপজেলার জামতলী বাজারের গজিমুদ্দীনের ছেলে মনছুর আলী মাস্টার (৩৭) এবং ধারকী গ্রামের আজিমুদ্দীনের ছেলে খোরশেদ আলম (৪৫)।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ সরকার জানান, জয়পুরহাট জামালগঞ্জ সড়কে পাকারমাথা নামক স্থানে গরুবাহী একটি ভটভটি উল্টে গেলে ঘটনাস্থলেই এক গরু ব্যবসায়ী খোরশেদ আলম মারা যায় অপর দিকে জয়পুরহাট জামতলী সড়কের সৈয়দআলী মোড় এলাকায় মোটর সাইকেল ও ভ্যানের সংঘর্ষে মোটরসাইকেল চালক মনছুর আলী নিহত হয়েছে। এঘটনায় আরো চারজন আহত হয়।