নাগেশ্বরীতে ভারতীয় বানরের আক্রমণে চারজন আহত হয়েছেন। গ্রামবাসীর একটি বানর আটক করে। শনিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বানরটি উদ্ধার করা হয়নি।
ধারণা করা হচ্ছে, ভুলে আসামের বনাঞ্চল থেকে বেশ কয়েকটি বানর সীমান্ত পার হয়ে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আনছারহাট ফলিমারী চরে চলে আনে।
গত দুই সপ্তাহ ধরে তাণ্ডব চালাচ্ছে ক্ষুধার্ত বানরগুলো। চোখের পলকেই ঘরে ঢুকে খেয়ে ফেলছে ভাত, চাউল, কলা ও কাঁচা সবজি। তাড়াতে গেলে ক্ষিপ্রতায় লাফিয়ে পড়ে মানুষের উপর। কাছে যাওয়ার সাহস পায় না গ্রামবাসীরা।
আব্দুল খালেক, মোজাফ্ফর হোসেন, লিলি বেগম, মহসিন আলী, আব্দুস ছালাম জানায় বাধ্য হয়ে শুক্রবার সকালে তারা একত্রিত হয়ে তাড়া করে আটক করে একটি বানর। এ সময় ছালামকে কামড়, আব্দুল খালেক, জয়নাল মোজাফ্ফরকে আঁচড় দিয়ে রক্তাক্ত করে বানরটি। এলাকাবাসী তাত্ক্ষণিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো:রহমতুল্লাহকে জানান। শনিবার পর্যন্ত বানরটি উদ্ধার হয়নি।