ক্যাম্পাস এলাকায় অস্ত্র প্রশিক্ষণের দায়ে বহিষ্কৃত ছাত্র সালাউদ্দিনকে পরীক্ষা দিতে না দেয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার ২০১১-২০১২ সেশনের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত এই পরীক্ষাটি স্থগিত করা হয়।
IMG0
গত সেপ্টেম্বরে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষের ঘটনায় ইবি ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। সেই বন্ধ চলাকালীন বহিষ্কৃত ছাত্রলীগ ক্যাডার সজিব ও তার সহযোগী সালাউদ্দিন বিশ্ববিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে ক্যাম্পাস এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন ক্যাডার ও নেতা-কর্মীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছিলেন। তাদের সেই অস্ত্র প্রশিক্ষণের সচিত্র প্রতিবেদন বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা ডেকে ক্যাম্পাস এলাকায় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের দায়ে আইন বিভাগের শিক্ষার্থী সজিবুল ইসলাম সজিব ও সালাউদ্দিনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করেন। বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়ায় আইনত সালাউদ্দিনের পরীক্ষা দানে বাধা রয়েছে। ফলে সজিব-সালাউদ্দিন এর অনুগত কিছু সংখ্যাক ছাত্র ও শিক্ষকদের সহযোগীতায় পরীক্ষা স্থগিত করা হয়েছে।
IMG1
IMG2
এদিকে বিভাগটিতে পূর্ব থেকেই তিন বছরের সেশনজট ও ৯টি ব্যাচ বিদ্যামন রয়েছে। এমতাবস্থায় শিক্ষকদের এধরনের আচরণে চরম ক্ষোভ প্রকাশ করেছে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।
আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. শাহজাহান মন্ডল বলেন, ‘সজিব ও সালাউদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যে শিক্ষার্থীরা বিভাগে তালা দিয়েছে দুইবার। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোন সিদ্ধান্ত নিতে না পারায় আমাদের পক্ষে আজকের পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।’।