উপজেলা পরিষদ সভায় ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলেন ওসি

 

 
 
উপজেলা পরিষদ সভায় ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে।
সভার শেষ পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখার জন্য সদর থানার অফিসার ইচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসকে আহ্বান জানান। ওসি তার ১২:৫১ মিনিটে বক্তব্য ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লো­গান দিয়ে শেষ করেন। এ সময় উপস্থিত সবার নজর চলে যায় তার দিকে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, ইউপি চেয়ারম্যানসহ প্রতিনিধিত্বকারী প্রতিনিধিরা।