ইতিহাস সৃষ্টি করলেন সানিয়া

 
 
ডব্লিউটিএ খেতাব জিতে ইতিহাস সৃষ্টি করলেন সানিয়া মির্জা৷ রবিবার সিঙ্গাপুরে ডব্লিউটিএ ফাইনালসে ডাবলস খেতাব জিতে নজির গড়লেন ভারতীয় টেনিস সুন্দরী৷ জিম্বাবোয়ের কারা ব্ল্যাককে নিয়ে মহিলা ডাবলসে খেতাব জেতেন সানিয়া৷
 
আশা ছিল৷ কিন্তু, ডব্লিউটিএ ফাইনালসের মতো মেগা ইভেন্টের ফাইনালে এত সহজে জয় আসবে তা ভাবেনি ইন্দো-জিম্বাবোয়ে জুটি৷ পেং-উই জুটিকে স্ট্রেট সেটে (৬-১,৬-০) হারায় সানিয়া-কারা জুটি৷ পুরো ম্যাচে একটি মাত্র গেম হারেন সানিয়ারা৷ দ্বিতীয় সেটে অবশ্য প্রতিপক্ষতে দাঁড়াতেই দেয়নি ইন্দো-জিম্বাবোয়েন জুটি৷ মাত্র ৫৯ মিনিটে লড়াই জিতে খেতাব পকেটে পুরে নেয় দ্বিতীয় বাছাই সানিয়া-কারা জুটি৷ সেই সঙ্গে পাঁচ লক্ষ মার্কিন ডলার পুরস্কার মূল্য জিতে নেন সানিয়া-কারা৷ প্রথমবার বিশ্ব খেতাব জিতে স্বভাবতই উচ্ছ্বসীত হায়দরাবাদি৷ এটাকে কেরিয়ারের সেরা জয় মানছেন সানিয়ার বাবা ইমরান মির্জাও৷