রোববার রাত ৯টার দিকে দুপচাঁচিয়া পৌর এলাকা থেকে বগুড়ার দুপচাঁচিয়া পৌর জামায়াতের আমির ওমর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যুদ্ধাপরাধে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাদেঁ দেখার গুজব ছড়ানো, নাশকতা ও ভাংচুরের মামলার আসামি।
দুপচাঁচিয়া থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেদ জানান, “গোপন সংবাদ পেয়ে রাতে সরদার পাড়ার একটি বাসা থেকে ওমর আলীকে ধরা হয়। তিনি সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার গুজব ছড়িয়ে নাশকতা ও ভাংচুরের মামলার পলাতক আসামি।”
পুলিশ সূত্রে জানা গেছে, ওমর আলীর বিরুদ্ধে মোট ১৪টি মামলা রয়েছে।