গৌরনদীতে পিস্তলসহ এক যুবক গ্রেপ্তার

বরিশালের গৌরনদীতে রবিবার রাতে মাসুদ হোসেন (৩০) নামক এক যুবক একটি বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার হয়েছে। গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, রাত সোয়া ১০ টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডের ক্যাথলিক মিশনারী হাসপাতালের সামনে সাইড দিতে গিয়ে দুরপাল্লার দুটি বাসের সংঘর্ষ বাধে। ওই যুবক একটি বাসের যাত্রী ছিল। সে ক্ষিপ্ত হয়ে অপর বাসের ড্রাইভারকে পিস্তল দিয়ে গুলি করার চেষ্টা করে। এ সময় য়াত্রীরা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। গ্রেপ্তার ওই যুবক বরিশাল শহরের বটতলা বাজার এলাকার মোক্তার হোসেনের ছেলে।