শামুক-গুগলিকে আমরা হাঁস-মুরগির আহার বলেই জানি। বহু এলাকায় গ্রামের মানুষ হাঁস-মুরগির জন্য এগুলো এখনো সংগ্রহ করে আনে বিল-ঝিল থেকে। ছবির এই লোকগুলোও শামুক সংগ্রহ করছেন তবে হাঁস-মুরগির জন্য নয়। নামি-দামি হোটেলে বিদেশি মেহমানদের খাবার থালায় ঠাঁই পাবে এসব শামুক। নগরীর বড় বড় হোটেলে এসব শামুকের কদর যথেষ্ট। বিল-ঝিলের পানি কমতে শুরু করেছে। ফলে এসব শামুকও পাওয়া যাচ্ছে প্রচুর। ছবিটি মাওয়া থেকে তোলা —সাইফুল ইসলাম