ফরিদপুরে সংঘর্ষের মাঝে পড়ে একজন নিহত

রোববার সকাল আটটার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদী গ্রামে ধান সেদ্ধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ ঠেকাতে এগিয়ে এসে দলিলউদ্দিন শেখ (৫০) নামের এক ব্যক্তি। মারা গেছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামে ধান সেদ্ধ করাকে কেন্দ্র করে হবি শেখ ও মোতালেব শেখের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ ঠেকাতে ঘটনাস্থলে এলে দলিলউদ্দিনের বুকে ব্যথা শুরু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।
ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম জানান, এ বঘটনায় নিহতের ছেলে কাঞ্চন শেখ বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন।