পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত

 
 
পঞ্চগড়ের আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকালে পঞ্চগড়-রুহিয়া-ঠাকুরগাও সড়কের গোয়ালদীঘি মোড়ে সড়ক এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— আটোয়ারী উপজেলার তড়েয়া ইউনিয়নের বোধগাঁও গ্রামের  হেফাজ উদ্দিনের ছেলে পলাশ (২৭) ও মির্জাপুর ইউনিয়নের নলপুকুরি গ্রামের জয়নুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার ফকিরগঞ্জ বাজারের মসলা ব্যবসায়ী পলাশ ও কাঁচামাল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক একটি মটর সাইকেলে ঔষুধ কিনতে বোদা উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় গোয়ালদীঘি মোড়ে অবস্থিত মাহি ফিলিং ষ্টেশনের সামনের মোড়ে একটি বাসকে সাইট দিতে গেলে একই দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬৮৭৫৩) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজ্জাক নিহত হন। গুরুতর আহত অবস্থায় আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে পলাশও মারা যান। দুর্ঘটনার পর পরই পঞ্চগড় অভিমূখে পালিয়ে যাওয়ার সময় গোয়ালপাড়া নামক এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাফিক পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে।
আটোয়ারী থানার ওসি (তদন্ত) মো. মোজাফফর হোসেন দুইজনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।