ডাকসু নির্বাচন

ছাত্রলীগের প্যানেল ঘোষণা আন্দোলন করলেও আজ প্যানেল দেবে ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ ীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র নেয়ার শেষ দিন আজ সোমবার। বিকাল চারটা পর্যন্ত নির্বাচনে প্রার্থীতার জন্য আগ্রহী শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। এখন পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করতে স্বতন্ত্রভাবে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করলেও বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠনগুলো আজ শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করবে বলে জানা গেছে। এদিকে, গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করে ছাত্রলীগ ও ছাত্রমৈত্রী। তবে ছাত্রলীগের ডাকসু ও হল সংসদে টিএসসির সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বর্তমান নেতাদের কেউ মনোনয়ন পায়নি।

আজ মনোনয়নপত্র নেয়ার শেষ দিনে প্যানেল ঘোষণা করেই মনোনয়ন ফর্ম নিবে বাম সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য। একই দিনে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদও প্যানেল ঘোষণা করবে। অন্যদিকে তফসিল ঘোষণার পর ছাত্রদল যে সাত দফা দাবি জানিয়েছিল সে দাবি আদায়ের লক্ষ্যে গতকাল বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করে। এর আগে বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে তারা। তবে আন্দোলন করলেও আজ প্যানেল ঘোষণা করে মনোনয়নপত্র সংগ্রহ করবে ছাত্রদল নেতারা। তফসিল ঘোষণার পরপরই নির্বাচনের ভোটকেন্দ  হলের বাইরে একাডেমিক ভবনে, বিশ্ববিদ্যালয়ে সব সংগঠনের জন্য সহাবস্থান নিশ্চিতসহ সাত দফা দাবি জানিয়েছিল ছাত্রদল। তারা দাবি আদায় করেই নির্বাচনে যাবে বলেও ঘোষণা দিয়েছিল। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী ও ছাত্রদলের কেন্দ ীয় ছাত্রীবিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করেছেন। আজ এই রিটের ওপর শুনানি হতে পরে।

গতকাল ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকীর নেতৃত্বে প্রায় দুইশতাধিক নেতাকর্মী অংশ নেয়। এসময় নেতাকর্মীরা ‘ভোটার লিস্টে বৈষম্য মানি না, মানব না’, ‘হলে হলে ভোটকেন্দ , মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী বলেন, ‘আমরা নির্বাচনের তারিখ পুনরায় পেছানোর দাবি এবং ভোটকেন্দ  হলের বাইরে রাখার দাবিসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে সাত দফা দাবি জানিয়েছি। কিন্তু প্রশাসন আমাদের কোনো আশ্বাস দেয়নি। আমরা এখনো প্রশাসনকে দাবিগুলো মেনে নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

ছাত্রলীগের প্যানেল ঘোষণা: এদিকে, গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করে ছাত্রলীগ। নির্বাচন উপলক্ষ্যে গঠিত কমিটির চেয়ারম্যান ও ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ  দাস ডাকসু ও হল সংসদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ ীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

সংবাদ সম্মেলনে ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ও হল সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও সাধারণ সম্পাদক প্রার্থীদের (জিএস) নাম প্রকাশ করা হয়। ডাকসুর ভিপি পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন, জিএস পদে গোলাম রাব্বানী এবং এজিএস পদে সাদ্দাম হোসাইনের নাম ঘোষণা করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধ সম্পাদক পদে সাদ বিন কাদের, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আরিফ ইবনে আলী, কমনরুম ও ক্যাফেটারিয়া সম্পাদক পদে বিএম লিপি আক্তার, আন্তর্জাতিক সম্পাদক পদে শাহরিমা তানজিনা অর্নি, সাহিত্য সম্পাদক পদে মাঝহারুল কবির শয়ন, সাংস্কৃতিক সম্পাদক পদে শামস্-ই-নোমান, ক্রীড়া সম্পাদক পদে শাকিল আহামদ তানভীর, ছাত্র পরিবহন সম্পাদক পদে রাকিব হাওলাদার, সমাজসেবা সম্পাদক পদে আজিজুল হক সরকারের নাম ঘোষণা করা হয়। অন্যদিকে সদস্যদের মধ্যে আছে- চিবল সাংমা, নজরুল ইসলাম, রাকিবুল হাসান, রাকিবুল ইসলাম ঐতিহ্য, তানভীর হাসান সৈকত, রাইসা নাসের, সাবরিনা ইতি, ইশাত কাসফিয়া ইরা, নিপু ইসলাম তন্বী, হায়দার মোহাম্মদ জিতু, তিলোত্তমা শিকদার, জুলফিকার আলম রাসেল এবং মাহমুদুল হাসান।

ছাত্রমৈত্রীর প্যানেল ঘোষণা: এদিকে, ডাকসু নির্বাচনে ২৫ পদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রী। রবিবার বেলা ২টার দিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্র মৈত্রীর কেন্দ ীয় ও ঢাবি শাখার নেতা-কর্মীদের উপস্থিতিতে এ প্যানেল ঘোষণা করা হয়। ঘোষণাপত্র পাঠ করেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ ীয় সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল। তাদের গঠিত প্যানেলে ভিপি পদে মোঃ রাসেল শেখ, জিএস পদে সনম সিদ্দিকী শিতি, এজিএস পদে সানজীদা বারীর নাম ঘোষণা করা হয়।