খুলনায় বাস চাপায় প্রদীপ কুমার চক্রবর্তী (৪৮) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে নগরীর বয়রা পুলিশ লাইনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার বিকেল ৫টার টার দিকে বয়রা পুলিশ ফাঁড়ির কনস্টেবল প্রদীপ কুমার চক্রবর্তী বাইসাকেলে যাচ্ছিলেন। এ সময় নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা যশোরগামী গড়াই পরিবহনের একটি দ্রুতগামী বাস ( ঢাকা মেট্রো ব-০২-০০৬২) বয়রা পুলিশ লাইনের সামনে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আহতাবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
খানজাহান আলী থানা পুলিশ নগরীর ফুলবাড়ীগেট এলাকা থেকে ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।