বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মীরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের সাথে প্রথম টেস্ট জয়লাভের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। 
সোমবার মিরপুর জাতীয় স্টেডিয়ামে জিস্বাবুয়েকে টাইগাররা ৩ উইকেটে পরাজিত করে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল। 
প্রধানমন্ত্রী এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলের সকল খেলোয়ার কোচ এবং জাতীয় দলের সকল কর্মকর্তা ও বিসিবির কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। 
প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী দুবাই থেকে বাসসকে জানান, সংযুক্ত আরব আমিরাত সরকারিভাবে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতেও বাংলাদেশ দলের এই জয়েরধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। বাসস