বাংলাদেশ ক্রিকেট দলকে জয়ের ধারা অব্যাহত রাখার আহ্বান জেপি’র

টেস্টে তিন উইকেটের জয়লাভে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, অধিনায়ক, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম। গতকাল এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এই জয়ের ধারা তাঁরা অব্যাহত রাখবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।—প্রেস বিজ্ঞপ্তি