চলতি বছরের ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। ২৩ জনের এই তালিকায় স্থান পেয়েছেন বার্সেলোনার লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো।
মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় আরো রয়েছেন বিশ্বকাপ জয়ী জার্মান দলের ছয় খেলোয়াড়- অধিনায়ক ফিলিপ লাহম, মারিও গোতজে, টনি ক্রুস, থমাস মুলার, ম্যানুয়েল ন্যুয়ার এবং বাস্টিয়ান সোয়েইন্সটেইগার।
আাগামী ১২ জানুয়ারি জুরিখে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করা হবে। ২০১৩ সালে এই পুরস্কার জয় করেছিলেন রোনাল্ডো। এর আগের চার বছর মেসিই ছিলেন বিশ্ব সেরা।
এবারের তালিকায় রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের ছয়জন করে খেলোয়াড় মনোনয়ন পেয়েছেন। এছাড়া বার্সেলোনার চারজন ও চেলসির রয়েছেন তিনজন খেলোয়াড়। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, প্যারিস সেইন্ট জার্মেই ও জুভেন্টাসের একজন করে খেরোয়াড় মনোনীত হয়েছেন।
২০১৪ ফিফা ব্যালন ডি’অর এর সংক্ষিপ্ত তালিকা : গ্যারেথ বেল (ওয়েলস), করিম বেনজেমা (ফ্রান্স), দিয়েগো কস্তা (স্পেন), থিবাট কোরটোয়িস (বেলজিয়াম), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল), এ্যাঞ্জেল ডি মারিয়া (আর্জেন্টিনা), মারিও গোতজে (জার্মানী), ইডেন হ্যাজার্ড (বেলজিয়াম), জøাটান ইব্রাহিমোভিচ (সুইডেন), আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন), টনি ক্রুস (জার্মানি), ফিলিপ লাহম (জার্মানী), জেভিয়ার মাসচেরানো (আর্জেন্টিনা), লিয়নেল মেসি (আর্জেন্টিনা), থমাস মুলার (জার্মানি), ম্যানুয়েল ন্যুয়ার (জার্মানি), নেইমার (ব্রাজিল), পল পগবা (ফ্রান্স), সার্জিও রামোস (স্পেন), আরিয়েন রবেন (নেদারল্যান্ড), হামেস রদ্রিগেজ (কলম্বিয়া), বাস্টিয়ান সোয়েইন্সটেইগার (জার্মানি), ইয়াইয়া টোরে (আইভরি কোস্ট)।
এছাড়া বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করেছে ফিফা। এই তালিকায় রয়েছেন: কার্লো আনচেলত্তি (ইতালি/রিয়াল মাদ্রিদ), এন্টোনিও কন্টে (ইতালি/জুভেন্টাস), পেপ গার্দিওলা (স্পেন/বায়ার্ন মিউনিখ), জার্গেন কিন্সম্যান (জার্মানি/যুক্তরাষ্ট্র জাতীয় দল), জোয়াকিম লো (জার্মানি/জার্মান জাতীয় দল), হোসে মরিনহো (পর্তুগাল/চেলসি), ম্যানুয়েল পেলেগ্রিনি (চিলি/ম্যানচেস্টার সিটি), আলেসান্দ্রো সাবেয়া (আর্জেন্টিনা/আর্জেন্টিনা জাতীয় দল), দিয়েগো সিমিয়োনে (আর্জেন্টিনা/অ্যাথলেটিকো মাদ্রিদ), লুইস ভ্যান গাল নেদারল্যান্ড/নেদারল্যান্ড জাতীয় দল/ম্যানচেস্টার ইউনাইটেড)। সূত্র: গোল ডট কম।