মধ্যম আয়ের দেশ হতে হলে দারিদ্র্য কমাতে হবে: অর্থমন্ত্রী


 
 
 

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘বাংলাদেশের জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনো দারিদ্রসীমার নিচে বাস করছে। এত মানুষ দরিদ্র থাকলে নতুন বাজার তৈরি হবে না, দক্ষ জনগোষ্ঠীও সৃষ্টি হবে না। তাই মধ্যম আয়ের দেশ হতে হলে আমাদের দারিদ্র্য কমাতে হবে।’ তিনি বলেন, ‘দেশের দরিদ্র মানুষের জীবনমান উন্নত করতে না পারলে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের বেরিয়ে আসা কঠিন হবে।’
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এলডিসিভুিক্ত এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি  দেশের তিন দিনব্যাপী
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ সব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন,
মুহিত বলেন, ‘এলডিসি দেশগুলোর উন্নয়নে এত দিন আমরা শুধু নীতি-কৌশল ও কার্যক্রম বাস্তবায়নের ওপর জোর দিয়েছি। কিন্তু এ সব কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ সংস্থানে ততটা গুরুত্ব দেয়া হয়নি। এ ক্ষেত্রে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি আনুষ্ঠানিক সহায়তা তহবিলে (ওডিএ) সাহায্য প্রত্যাশিত পরিমাণে আসেনি, যা দুঃখজনক।’
 
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), জাতিসংঘ ইকোনমিক অ্যান্ড সোস্যাল কমিশন ফর এশিয়া অ্যন্ড দ্য প্যাসিফিক (ইউএনএসকাপ) এবং জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোস্যাল অ্যাফেয়ার্স (ইউএনডিএসএ) যৌথভাবে সম্মেলনের আয়োজন করে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী ছাড়াও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন বক্তব্য দেন।
বাংলাদেশ ছাড়াও সম্মেলনে অংশ নিচ্ছে— আফগানিস্তান, নেপাল, ভুটান, কিরিবাতি, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া, সলোমন দ্বীপপুঞ্জ, পূর্ব তিমুর, টুভালু ও ভানুয়াতুর প্রতিনিধিরা।