বাল্লা সীমান্তে ৩ বাংলাদেশীকে হত্যা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে ভারতের অভ্যন্তরে বাসাইবাড়ি নামক স্থানে ৩ বাংলাদেশীকে কুপিয়ে হত্যা করেছে ভারতীয় গ্রামবাসী। বিএসএফ-এর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল নাছির উদ্দিন। নিহতরা হচ্ছে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের আজগর আলীর ছেলে করম আলী, একই গ্রামের সমির হোসেনের ছেলে সুজন মিয়া এবং সনু মিয়ার ছেলে আক্কল মিয়া।

বিজিবি জানায়, সোমবার গভীর রাতে ওই ৩ ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। স্বজনরা বিভিন্ন স্থানে খোজাখুজি করলেও তাদের সন্ধান পায়নি। বিএসএফ মঙ্গলবার সন্ধ্যায় বিজিবিকে জানায় ৩ বাংলাদেশীকে বাল্লা সীমান্তের ৫ কিলোমিটার দূরবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের বাসাইবাড়ি গ্রামবাসী পিটিয়ে হত্যা করেছে। এদের দুজন ঘটনাস্থলেই মারা যায়। অপরজন পরে মারা গেছে।