আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, ভারত-বাংলাদেশ ট্রানজিটের ব্যবস্থা কসবা দিয়েই হবে। তিনি বলেন, আমার মরহুম পিতা এডভোকেট সিরাজুল হক সবসময়ই কসবাকে উন্নত কসবা করার স্বপ্ন দেখতেন। আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই, নেতা হতে চাই না। তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন; ডাচ্ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার সামসির তাবরিজ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য প্রমুখ।