নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকা থেকে মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
বন্দর থানার ওসি নজরুল ইসলাম জানান, রাত সোয়া ১০টার দিকে বন্দরের কেওঢালা এলাকাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশ থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের বয়স ২২ থেকে ২৫ এর মধ্যে। তাদের বুকে ও পিঠে গুলির দাগ রয়েছে। দুই যুবকই শার্ট ও প্যান্ট পরিহিত ছিল।
ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর এ দুইজনের লাশ কেওঢালা এলাকাতে ফেলে দেয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।