মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় পাবনায় অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। গত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
পাবনা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নান জানান, নিজামীর রায়কে কেন্দ্র করে পাবনায় নাশকতার পরিকল্পনা করছে- এমন খবরের ভিত্তিতে জেলার ১০টি থানা থেকে বিশেষ অভিযান চালিয়ে ১০৬ জনকে আটক করা হয়েছে। এদের অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতাকর্মী।