মঙ্গলবার রাতে নাটোরের লালপুর উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শাহ জামাল (২৮) ও জামায়াত কর্মী মমিনপুর মাজার শরিফ মাদরাসার শিক্ষক আকরাম হোসেনকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ। শাহ জামাল নওপাড়া গ্রামের কাশেম প্রামানিকের পুত্র এবং আকরাম উত্তর লালপুর গ্রামের আমির হোসেনের পুত্র।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শাহ জামালের নওপাড়া গ্রামের বাড়িতে গোপন বৈঠক চলা কালে তাদেরকে আটক করা হয়।