কুবিতে অর্নাস ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ল

 
 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা ৭ নভেস্বর পর্যন্ত বাড়ান হয়েছে।  তবে ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত তারিখ ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার উপাচার্য অধ্যাপক  ড. মোঃ আলী আশরাফ এর সভাপতিত্বে ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দিন-রাতের যেকোন সময়, এমনকি বন্ধের দিনও টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে আবেদন করা যাবে। রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদারের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবেদনের সময় বৃদ্ধির কথা জানানো হয়। এ নিয়ে দুইদফা আবেদনের সময়সীমা বাড়াল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ শিক্ষাবর্ষে ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ১৭টি বিভাগে ১১০টি আসন বাড়িয়ে মোট ৯১০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন তবে কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারিত হয়নি। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট (www.cou.ac.bd) এ জানা যাবে।