অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি চায় বিপিসি

 
ইস্টর্ন রিফাইনারীর আমদানিকৃত জ্বালানি তেল গ্রহণকালে অতিরিক্ত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রদান থেকে অব্যাহতি চেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ইস্টর্ন রিফাইনারি আমদানি হতে প্রথমে জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোতে সরবরাহকালে বিক্রয় পর্যায়ে ১৫ শতাংশ এই ভ্যাট নেয়া হচ্ছে। ইস্টর্ন রিফাইনারির স্টোরেজে রাখা একই আমদানিকৃত জ্বালানি তেলের  উপর দ্বিতীয় দফা ভ্যাট পরিশোধ করতে হচ্ছে।
বিপিসি’র চেয়ারম্যান মো.ইউনুসুর রহমানের লেখা ওই চিঠিতে বলা হয়, ইষ্টার্ন রিফাইনারিতে পরিশোধিত জ্বালানী তেলের কোন রূপ পরিবর্তন করা হয় না। তা সত্ত্বেও ভ্যাট কতৃপক্ষ উত্পাদিত পণ্যের উপরে ১৫ শতাংশ হারে ভ্যাট আদায় করছে। অর্থ্যাত্ আমদানির সময় ভ্যাট প্রদান করার পরেও একই পণ্যের উপর বিক্রয় পর্যায়েও ভ্যাট দিতে হচ্ছে। এতে বিপিসির লোকসানের পরিমান বাড়ছে।