কাশিমপুরে নিরাপত্তা জোরদার

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে গত মঙ্গলবার রাতেই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তবুো গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকেই কারাগারের মূল ফটকে সাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা কঠোর তল্লাশির পর দর্শনার্থীদের কারাগারের ভেতরে ঢুকতে দিচ্ছেন।