মেহেরপুরে পানিতে ডুবে প্রতিবন্ধীর মৃত্যু

মেহেরপুর শহরের গড় পুকুরে পানিতে ডুবে বকুল (৩৮) নামে এক বুদ্ধি ও বাক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে পুকুরে লাশ ভেসে উঠতে দেখে এলাকবাসী পুলিশে খবর দেয়।
মেহেরপুর সদর থানার এস.আই দুলু মিয়া জানান, রাতের কোন এক সময় প্রতিবন্ধী বকুল পুকুরে পড়ে যায়। সকাল সাড়ে ৬টার দিকে এলাকাবাসী তার লাশ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে।