গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্যালোইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় ওহেদুল ইসলাম মন্ডল (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের পান্তাপাড়া নামক স্থানে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওহেদুল ইসলাম মন্ডল উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওহেদুল ইসলাম মন্ডল মোটরসাইকেলে করে বাড়ি থেকে গোবিন্দগঞ্জ শহরে আসছিলেন। এ সময় দ্রুতগামী একটি শ্যালোইঞ্জিন চালিত ট্রলি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে ওহেদুল মারা যান।