নওগাঁর মহাদেবপুর উপজেলা শিবিরের সভাপতিসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মডেল স্কুলের মোড় এলাকা থেকে পিকেটিং করার সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা সদরের দুলালপাড়া মহল্লার আজিজুল হকের ছেলে শিবিরের সভাপতি মেহেদী হাসান (২৮), শিবির কর্মী উপজেলার ফাজিলপুর গ্রামের ময়নুল ইসলামের ছেলে আবু হানিফ (২৩), শিবির কর্মী উপজেলার মহিনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুর রাজ্জাক (২২) ও শিবির কর্মী বেহাজত কাচলাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে রইচ উদ্দিন (৩২)।
মহাদেবপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে সারা দেশের ন্যায় মহাদেবপুর উপজেলা সদরে হরতাল চলাকালীন তারা পিকেটিং করার সময় উপজেলা শিবিরের সভাপতিসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।