পটিয়ায় স্টিল মিলে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

চট্টগ্রামের পটিয়ায় একটি স্টিল মিলে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার চরপাথরঘাটা মইজ্জারটেক এলাকায় এহসান স্টিল রি রোলিং মিলে এই ঘটনা ঘটে।
জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে দুইটি দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় মিলের প্রায় ৪৫ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে।
প্রতিষ্ঠানের সহকারী জেনারেল ম্যানেজার নুরুল আবছার জানান, অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ৪৫ থেকে ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।