কালীগঞ্জে নৌকার টিকেট পেলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নৌকার টিকেট পেলেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। গতকাল রবিবার দলীয় মনোনয়ন হাতে পেয়ে তিনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে মো. মোয়াজ্জেম হোসেন পলাশ কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য, বঙ্গবন্ধু কৃষিবীদ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবনে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপে ভোট গ্রহণ করা হবে। সে হিসেবে আগামী ২৪ মার্চ এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।