চরের জমি দখলে সংঘর্ষ: আহত ১০

চরের জমি দখল নিয়ে বৃহস্পতিবার মাগুরার মহম্মদপুর উপজেলার চরঝামা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, মধুমতী নদীর পাড়ে চরের জমি দখল নিয়ে চরঝামা গ্রামের এনায়েত মীরের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের তবিবর মোল্লার বিরোধ চলছিল। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।