নারায়াণগঞ্জের মিশনপাড়ায় ট্রাক চাপায় মা ও শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মিশনপাড়ায় একটি ট্রাক এসে দ্রুত বেগে পথচারী মা ও তার এক শিশুকে চাপা দেয়। পরে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এর প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করে। বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।