মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মহিষাপুরে গাছের ডালে দড়ি দিয়ে খেলতে গিয়ে ফাঁস লেগে সাব্বির নামে ১০ বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। সে মহিষাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। একা বাড়ির গাছের ডালে দড়ি ঝুলিয়ে ঝুলুমমালা খেলতে খেলতে গলায় থাকা গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লেগে তার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাব্বিরের বাবা জাহাঙ্গীর খান কয়েক বছর আগে মালয়েশিয়ার থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় মারা যান। মা ঢাকায় একটি ক্লিনিকে কাজ করে। সাব্বির দড়িতে ঝুলুম খেলার সময় বাড়িতে তার দাদি বা অন্য কেউই ছিল না। একমাত্র সন্তান সাব্বিরের মৃত্যুর খবর পেয়ে মা সাবিনা বেগম দিশেহারা।
মহিষাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন মোল্যা সাব্বিরের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।